IQNA

দামেস্কে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (স.) অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন বাশার

17:49 - January 25, 2013
সংবাদ: 2485746
আন্তর্জাতিক বিভাগ : সিরিয়ার প্রেসিডেন্ট গতকাল -২৪শে জানুয়ারী- হযরত মুহাম্মাদ (স.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে সিরিয়ার রাজধানী দামেস্কের ‘আল-আফরাম’ মসজিদে আয়োজিত আনন্দ মাহফিলে অংশগ্রহণ করেছেন।
আল-মানার ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সিরিয়ার প্রেসিডেন্ট গতকাল -২৪শে জানুয়ারী- এদেশের আওকাফ মন্ত্রণালয়ের উদ্যোগে হযরত মুহাম্মাদ (স.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী দামেস্কের ‘আল-আফরাম’ মসজিদে আয়োজিত আনন্দ মাহফিলে অংশগ্রহণ করেন।
সিরিয়ার মুফতি বাদরুদ্দীন হাসানুনসহ এদেশের উচ্চ পদস্থ কর্মকর্তা ও আলেমগণ জনাব আসাদের সাথে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি এ মসজিদের পেশ ইমাম শেইখ আহমাদ আল-জাযায়েরী’র ইমামতিতে আসরের নামায আদায় করেন।
এদেশের ওয়াকফ মন্ত্রী মুহাম্মাদ আব্দুস সাত্তার এ অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন : যারাই নিজেদেরকে সিরিয়ার সাথে সম্পৃক্ত এবং এদেশের নাগরিক বলে মনে করে –চাই তারা সরকারের সমর্থক হোক বা বিরোধী- তাদের প্রতি রাষ্ট্রপতির সাথে সংলাপে বসার আহবান জানাচ্ছি।
তিনি তার বক্তব্যে দেশের জনগণকে আজকের জুমআর নামাযে অংশগ্রহণের প্রতি আহবান জানান।#1177273
captcha