IQNA

ফিলিপাইনে ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভার আয়োজন

7:28 - January 27, 2013
সংবাদ: 2486587
আন্তর্জাতিক বিভাগ : ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ফিলিপাইনের ‘যাম্বুয়াঙ্গ’ ও ‘মারাভি’ শহরে ঐক্য সপ্তাহ উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে বিশেষ সম্মেলন আজ রোববার -২৭শে জানুয়ারী- এদেশের যাম্বুয়াঙ্গ শহরের ইমাম মাহদী (আ. ফা.) মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলন দেশটির মুসলিম চিকিত্সক পরিষদ, যাম্বুয়াঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামি সংস্থা পরিষদ, জাতীয় মুসলিম কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এদিকে আগামীকাল -সোমবার ২৮শে জানুয়ারী- ‘ইসলামি ঐক্য, পরস্পরকে অনুধাবন ও জাগরণ’ শীর্ষক শিরোনামে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ আলোচনা সভা যায়নাবিয়্যাহ সেন্টারের সহযোগিতা মারাভি শহরের ‘মিন্ডানাও’ সরকারী বিশ্ববিদ্যালয়ের আওতাভূক্ত ল’ কলেজ ভবনে অনুষ্ঠিত হবে।
এছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ডোমগিটেহ অঞ্চলে অবস্থিত ‘ইমাম খোমেনী (রহ.) মসজিদ’ এবং মাহারলিকা দারুল কুরআনে বিশেষ আনন্দ মাহফিলের আয়োজন করা হয়েছে।#1178022
captcha