IQNA

ফ্রান্সে ‘হযরত মোহাম্মাদ (সা.) মুসলমানদের আদর্শ’ নামক সম্মেলন অনুষ্ঠিত

9:49 - January 27, 2013
সংবাদ: 2486713
আন্তর্জাতিক বিভাগ: হযরত মোহাম্মাদ (সা.)এর পবিত্র জন্ম বার্ষিকীর আগমনে ফ্রান্সের ‘মে সুর সান’ শহরের মসজিদে ২৬শে জানুয়ারিতে ‘হযরত মোহাম্মাদ (সা.) মুসলমানদের আদর্শ’ নামক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‘saphirnews’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সম্মেলন ‘মে সুর সান’ শহরের ইসলামিক আঞ্জুমানের পক্ষ থেকে ঐক্য সপ্তাহ এবং ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে।

‘হযরত মোহাম্মাদ (সা.) মুসলমানদের আদর্শ’ নামক সম্মেলন স্থানীয় সময় ১৭ থেকে ১৯ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে ‘মে সুর সান’ শহরের মসজিদের খতিব হযরত মোহাম্মাদ (সা.)এর জীবনীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন।
1178135
captcha