বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হযরত মুহাম্মাদ (স.) এর পবিত্র জন্মবার্ষিকী ও ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত ২৬তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনে অংশগ্রহণকারীগণ আজ সকালে ইমাম খোমেনী (রহ.) ইমামবাড়ীতে উপস্থিত হয়ে ইসলামি বিপ্লবের মহান নেতার সাথে সাক্ষাত করবেন।
এ সম্মেলনের গত ২৭শ জানুয়ারী ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদী নেজাদের উপস্থিতিতে উদ্বোধন হয়।
‘মহানবী (স.); এক মুসলিম উম্মাহ’র স্বকীয়তা’ শীর্ষক শিরোনামে আয়োজিত এবারের সম্মেলনে বিশ্বের ১০২ দেশের ব্যক্তিত্বগণ অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য, আজ তেহরানের স্থানীয় সময় সকাল ১০টা এ সাক্ষাত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।#1179444