IQNA

ইসলামি ঐক্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

12:21 - January 29, 2013
সংবাদ: 2488076
আন্তর্জাতিক বিভাগ : ২৬তম আন্তর্জাতিক ইসলামি সম্মেলন গতকাল বিকেলে ইরানের সংসদীয় স্পীকারের বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সম্মেলন গত ২৭শে জানুয়ারী ইরানের প্রেসিডেন্ট ও এদেশের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতিতে উদ্বোধন হয়।
২৬তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইরানের সংসদীয় স্পীকার জনাব আলী লারিজানী। এছাড়া ইসলামি মাযহাবসমূহের একত্রীকরণ সংস্থার প্রধান হুজ্জাতুল ইসলাম মুহসিন আরাকি, এ সংস্থার উচ্চতর পরিষদের সদস্য আব্দুর রাহিম বিন আলী এবং সুদানের প্রেসিডেন্টের উপদেষ্টাও এতে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, সমাপনী অনুষ্ঠানটি গতকাল -২৮শে জানুয়ারী- তেহরানের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়েছে।#1179130
captcha