IQNA

আমেরিকার স্কুলে স্বাধীন ভাবে নামাজ পড়ার অনুমোদন

19:25 - January 30, 2013
সংবাদ: 2488802
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকায় মুসলিম ছাত্রদের সাহায্যের উদ্দেশ্যে একটি সরকারি স্কুলে স্বাধীন ভাবে নামাজ পড়ার অনুমোদন দিয়েছে।

‘OnIslam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আমেরিকায় মেরিল্যান্ডে Parkdale বিদ্যালয়ের প্রধান শিক্ষক ‘Cheryl J. Logan’, ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রে এক সাক্ষাৎকারে বলেছে, আমি খুবই খুশি হয়েছি, কোন সমস্যা ছাড়াই মুসলমান ছাত্রদের অশা পূরণ করতে পেরে।

তিনি আরও বলেছেন, স্বাধীন ভাবে নামাজ পড়ার কারণে শিক্ষার্থীরা লেখা পড়ার প্রতি বেশী উৎসাহী হবে এবং ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীরা প্রতিদিনের নামাজ আদায় করতে পারবে।

যদিও সরকারি স্কুল, ধর্মীয় স্কুল নয় কিন্তু স্কুলের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের অধিকার রয়েছ তাদের ধর্মীয় কাজ করার।

আমেরিকায় সরকারি স্কুলে অনেক দিন ধরে নামাজের অনুমোদনের বিষয়টি নিয়ে বিতর্ক চলছিল এবং ২০০০ সালে একটি সরকারি স্কুলের ছাত্ররা স্কুলে নামাজ পড়ার আহ্বান করলে সুপ্রিম কোর্ট সেই আহ্বানের কোন সাড়া দেয়নি।
1180047

captcha