IQNA

বিশ্বব্যবস্থা উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত ইরান: আহমাদিনেজাদ

17:33 - January 31, 2013
সংবাদ: 2489020
আন্তর্জাতিক বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, বর্তমান বিশ্বব্যবস্থার উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত রয়েছে তার দেশ। বিশ্বে ন্যায় প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক সব ইস্যুর প্রতি সম্মান দেখানোর ওপর গুরুত্বারোপ ড. আহমাদিনেজাদ।


irib.ir বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তিনি বলেন, "যদি বিশ্বের সব ধরনের উন্নয়নের প্রতি ন্যায় বিচার ও সম্মান জানানো হয় তাহলে সব পক্ষই লাভবান হবে। মানবতার কল্যাণে চলমান সমস্যা সমাধানের জন্য পূর্ণ সহযোগিতা দিতে ইরান প্রস্তুত রয়েছে।"

গতকাল (বুধবার) তেহরানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ বিন আলাভি বিন আব্দুল্লাহর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রেসিডেন্ট আহমাদিনেজাদ।

চলমান ঘটনাবলীর দিকে ইঙ্গিত করে ইরানের প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি থেকে শুধুমাত্র মানবতার শত্রুরাই লাভবান হবে। সার্বিক সহযোগিতাপূর্ণ পরিবেশের মাধ্যমে এ অবস্থার নিরসন হতে পারে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট।

বৈঠকে দু'দেশের স্বার্থ নিয়ে আলোচনা হয়। প্রেসিডেন্ট আহমাদিনেজাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইতিবাচক ও গঠনমূলক সাড়া দেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী।

তেহরান সফরে এসে ইউসেফ বিন আলাভি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব সাঈদ জালিলির সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে দু'দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্প্রীতি জোরদারের আহ্বান জানান জালিলি। অন্যদিকে, তেহরান ও মাস্কাটের মধ্যে নানা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুতের আহ্বান জানান সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রী।
captcha