কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাকিস্তানের সেতুপুর শহরের আনোয়ার হুদা মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলন এদেশের বিশিষ্ট ওলামাবৃন্দ, ইসলামিক চিন্তাবিদ এবং স্থানীয় অধিবাসীদের উপস্থিতিতে ১৬ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে এদেশের ওলামাবৃন্দ মসজিদের সৌন্দর্য বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেছেন।
সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরবর্তীতে আনোয়ার হুদা মাদ্রাসার প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন নাজমুল হুসাইন তার মূল্যবান বক্তৃতায় বলেন, নামাজ মুমিন ব্যক্তির জন্য হৃদয়ের শান্তি বয়ে আনে এবং অবশ্যই সমাজের নিরাপত্তাকে প্রভাবিত করে।
তিনি জানান, জামাত সহকারে নামাজ পড়লে হৃদয় সুন্দর এবং আনন্দদায়ক হয়। সুতরাং ইবাদতের সকল স্থানগুলোর সৌন্দর্য বৃদ্ধি করার প্রয়োজন।
তিনি আরও জানান, ইসলামের শত্রুরা তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে ইসলামী সংস্কৃতি, সমাজ এবং ইসলাম ধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। মুসলমানদের সচেতন থাকতে হবে, শত্রুদের চক্রান্তের মোকাবেলা করার জন্য কারণ নামাজ সর্বোত্তম উপায় এবং মুসলমানেরা নামাজ কায়েম করার মাধ্যমে ইসলাম ধর্মের মূল্যবোধ রক্ষা করতে পারে।
1190252