IQNA

হযরত ঈসা (আ.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র প্রকাশের প্রতিবাদে আমেরিকান মুসলমান

21:15 - February 25, 2013
সংবাদ: 2502384
শিল্প বিভাগ: আমেরিকান ‘এন বি সি’ টেলিভিশন চ্যানেলে ‘রবিবারের রাত্রি গুল’ নামক অনুষ্ঠানে হযরত ঈসা (আ.) নিয়ে অবমাননাকর চলচ্চিত্র প্রকাশের কারণে আমেরিকান মুসলমানেরা প্রতিবাদ করেছে।

আমেরিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: অবমাননাকর এই চলচ্চিত্রে অস্ত্র হাতে হযরত ঈসা (আ.)কে পরিচয় করানো হয়েছে। দর্শকমণ্ডলী ব্যক্ত করেছে, এই চলচ্চিত্রে অস্ত্র হাতে হযরত ঈসা (আ.) রোমে হামলা চালাচ্ছে।

আমেরিকান ইসলামী রিলেশন কাউন্সিলারের (CAIR) নির্বাহী পরিচালক ‘নিহাদ আওয়াদ’ ২২শে ফেব্রুয়ারিতে জানিয়েছে, এই চলচ্চিত্রে ভুল তথ্য প্রয়োগ করা হয়েছে এবং হযরত ঈসা (আ.)কে সমাজে শান্তিভঙ্গকর হিসেবে তুলে ধরেছে যা ইসলামী সমাজে মোটেই গ্রহণ যোগ্য নায়।

তিনি আরও জানিয়েছে, আমরা দৃঢ়ভাবে এই পদক্ষেপের নিন্দা জানাচ্ছি এবং এই চলচ্চিত্র প্রচারের বন্ধের আহ্বান জানিয়েছে। কারণ হযরত ঈসা (আ.) আল্লাহর প্রেরিত রাসূল এবং মুসলমানদের নিকট হযরত ঈসা (আ.) পবিত্র মানব এবং মুসলমানদের নিকট তার বিশেষ স্থান রয়েছে।
1193567
captcha