কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কারবালার জেলা প্রশাসক ‘আফজালুশ শামী’ বলেছেন, ইমাম হোসাইন আলাইহিস সালামের নতুন যারীহ্-এর ভিত্তি কাজ নির্ভুলতার সাথে সম্পন্ন হয়েছে। নতুন যারীহ্-এর ভিত্তি নির্মাণের জন্য তিন দিন সময় লেগেছে। ভিত্তি কাজ সম্পন্ন করার পর নতুন যারিহ্ লাগানো হয়েছে।
নতুন যারীহ্-এর ওজন ১২ টন। যারমধ্যে ৫ টন কাঠের কাজ এবং ৫ টন রুপার কাজ এবং ১২০ কেজি স্বর্ণের কাজ করা হয়েছে।
ইমাম হোসাইন আলাইহিস সালামের পুরাতন যারীহ্ দর্শনার্থীদের জিয়ারত করার জন্য ইমাম হোসাইন আলাইহিস সালাম মিউজিয়ামে হস্তান্তর করা হয়েছে।
ইমাম হোসাইন আলাইহিস সালাম মিউজিয়ামের পরিচালক ‘আলা জিয়াউদ্দীন’ বলেছেন, খুব শীঘ্রই এই মিউজিয়ামে ইমাম হোসাইন আলাইহিস সালামের পুরাতন যারিহ্ দর্শনার্থীদের দেখার জন্য প্রদর্শন করা হবে।
ইমাম হোসাইন আলাইহিস সালামের নতুন যারিহ্, পবিত্র কোরআনের আয়াত, ইমামগণের পবিত্র নাম সহকারে আলী আঁকবার এবং আলী আজগার আলাইহুমাস সালামের পবিত্র নামের মাধ্যমে সুশোভিত করা হয়েছে।
উল্লেখ্য যে, ইমাম হোসাইন আলাইহিস সালামের নতুন যারিহ্-এর নির্মাণ কাজ ইরানের পবিত্র নগরী কোমে সম্পন্ন হয়েছে এবং পরবর্তীতে স্থল পথে ইরাকের পবিত্র নগরী কারবালায় স্থানান্তর করা হয়েছে।
1197233