ফরাসী বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আত্মঘাতী বিস্ফোরণের এ ঘটনা গতকাল রবিবার -৩রা মার্চ- বাইনুল হারামাইনে ঘটেছে।
আত্মঘাতী ঐ ব্যক্তি নিজের শরীরে বোমাধারী বেল্ট বেঁধে যায়েরদের মাঝে নিজেকে বিস্ফোরিত করলে কয়েকজন যায়ের হতাহত হয়।
ইমাম হুসাইন (আ.) এর মাজার পরিচালনা পরিষদের জনসংযোগ বিভাগের প্রধান জামাল শাহরিস্তানি এ সম্পর্কে বলেছেন : বাইনুল হারামাইন সম্প্রসারণ প্রকল্পের দায়িত্ব নিয়োজিত ‘আল-মানসুর’ কোম্পানী’র এক প্রকৌশলী ছিল ঐ আত্মঘাতী ব্যক্তি। এ ঘটনায় বেশ কয়েকজন যায়ের শহীদ হয়েছেন।#1198112