‘peopledaily´’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পেশোয়া শহরের মিনার বাজার নামক অঞ্চলে অবস্থিত একটি মসজিদ বোমা বিস্ফোরণের ফলে কমপক্ষে ৬ জন নিহত এবং ২৮ জন গুরুত্বর আহত হয়েছে।
আগে থেকেই এই মসজিদে বোমা রাখা ছিল এবং স্থানীয় সময় ১৩:২০ ঘটিকায় নামাজীরা নামাজের উদ্দেশ্যে মসজিদে একত্রিত হলে এই বোমা বিস্ফোরণ হয়। এই বোমাটি দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করে বিস্ফোরণ করা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী এই বিস্ফোরণ সম্পর্কে জানিয়েছেন, যখন বোমা বিস্ফোরণ হয় তখন মসজিদের ভিতরে পঞ্চাশ জনেরও অধিক নামাজী নামাজ পড়ছিল।
পাকিস্তানি পুলিশ জানিয়েছে, বোমা বিস্ফোরণের ফলে মসজিদের দেওয়াল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
আহত ব্যক্তিদের লিন্ডা রিডিং হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই শোচনীয় অবস্থায় রয়েছে।
উল্লেখ্য যে, এখনও পর্যন্ত কোন ব্যক্তি অথবা গোষ্ঠী এই নৃশংস হামলা দায়ভার গ্রহণ করেনি।
1201827