ইরানী কালচার সেন্টারের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই প্রতিযোগিতার অনুষ্ঠান বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ১৩ জন হাফেজ এবং ৮ জন ক্বারির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার বিচারক মণ্ডলী হিসেবে ইরানী কালচার কাউন্সিলার রেজা দিয়ানাত, আহমেদ ইউসুফ এবং নাজমুল হাসান উপস্থিত ছিলেন। বিচারক মণ্ডলীগণ হেফজ, ওয়াকফ (থামা), শুরু, তাজবিদ এবং সুরের উপড়ে বিচার করে উত্তীর্ণদের নির্বাচন করেছে।
উক্ত প্রতিযোগিতায় হাফেজ বিভাগে মুস্তাফিজুর রহমান এবং তেলাওয়াত বিভাগে মোহাম্মাদ হাবিবুর রহমান প্রথম স্থানে উত্তীর্ণ হয়েছে এবং পরবর্তীতে এই দুই জন ইরানী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
1211231