IQNA

চীন, উজবেকিস্তান, আযারবাইজান ও তানজানিয়ায় হযরত ফাতেমা (আ.) এর শাহাদাত বার্ষিকী পালিত

12:22 - April 16, 2013
সংবাদ: 2519699
আন্তর্জাতিক বিভাগ : পেকান, নাখশিভান, তাশখন্দ, দারুস সালাম ও শাংঘাইয়ে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বিভিন্ন দেশে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের কালচারাল হাউসের উদ্যোগে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
যে সকল শহরে পবিত্র এ দিবস উপলক্ষে আযাদারী অনুষ্ঠিত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, পেকান, নাখশিভান, তাশখন্দ, দারুস সালাম ও শাংঘাই।
এ সকল অনুষ্ঠানে হযরত ফাতেমা (সা. আ.) এর মহান ব্যক্তিত্ব ও তাঁর বৈশিষ্ঠ্যাবলির উপর আলোকপাত করে বক্তব্য রাখা হয়। বক্তৃতা, নওহা ও মার্সিয়া পরিবেশন এবং মাতম ইত্যাদি কর্মসূচী’র মধ্য দিয়ে এ দিবস পালিত হয়েছে।#1212904
captcha