‘Global Post’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলামী সমবায় সংস্থার মহা সচিব ‘আকমাল উদ্দিন উঘুলু’ সন্ত্রাসীদের এই বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
এছাড়াও সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান এবং কাতারের সমন্বয়ে গঠিত ফার্সি উপসাগরীয় সহযোগী পরিষদ বানী প্রদানের মাধ্যমে এই সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা প্রকাশ করেন।
সৌদি বাদশাহ পৃথক বানীতে এই হামলার সমালোচনা করছে এবং বোস্টনে বোমা বিস্ফোরণের কথা শুনে অত্যন্ত দুঃখ পেয়েছে।
সে আরও বলেছে, যে সকল সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ করে নির্দোষ মানুষদের হত্যা করেছে তাদের প্রতি নিন্দা প্রকাশ করছি। এই জঘন্য কর্মে যারা লিপ্ত রয়েছে তারা নিজেরাই নিজেদের প্রতিনিধি ও নেতা এবং তারা কোন ধর্মের অন্তর্গত নয়।
এটা তখনই ঘটেছে যখন প্রকাশ হয়েছে যে এই বোমা হামলায় এক সৌদি যুবক আহত হয়েছে এবং এই বোমা বিস্ফোরণ চক্রের সাথে জড়িত রয়েছে। বর্তমানে এই যুবক হাসপাতালে পুলিশের নিয়ন্ত্রণে জিজ্ঞাসাবাদ রত অবস্থায় রয়েছে।
কিন্তু এই খবর মার্কিন কর্তৃপক্ষ এখনও সরকারী ভাবে ঘোষণা করেনি।
1213815