বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সংবাদ প্রচারের পর উগান্ডা পুলিশ কিছু কিছু কুরআন শিক্ষকের বাড়ীতে হানা দিয়ে তাদেরকে ক্লাসে অংশগ্রহণ না করার জন্য হুমকি দেয়।
উগান্ডা সরকার কর্তৃক এদেশের অনেক কুরআন ভিত্তিক স্কুল বন্ধ করে দেওয়ার পর কুরআন ভিত্তিক স্কুলসমূহের প্রধান শেইখ ইয়াহিয়া লুকাওয়াগো এক সাক্ষাতকারে বলেছেন : আমরা এ সকল স্কুলে শিশু-কিশোরদেরকে শুধুমাত্র পবিত্র কুরআন ও ইসলাম ধর্মের শিক্ষা প্রদান করে থাকি। এ সকল শিক্ষা তাদের ব্যক্তিত্ব গঠনে কার্যকরী ভূমিকা রাখে।
তিনি বলেন : আমাদের মূখ্য উদ্দেশ্য হচ্ছে শিশুকাল হতে তাদেরকে সঠিক পদ্ধতিতে বড় করে তোলা, যাতে ভবিষ্যতে চিন্তাগত ও ইলমি দিক থেকে অভিজ্ঞ হয়ে সমাজের খেদমত করতে পারে। কিন্তু সরকার এ কাজে এবং মুসলমানদের এ পদক্ষেপে সহযোগিতা না করে ঐ সকল স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে।#1218380