IQNA

দেশে পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগ

18:13 - May 07, 2013
সংবাদ: 2530018
আন্তর্জাতিক বিভাগ: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানিয়েছ, সম্প্রতি রাজধানী ঢাকায় ‘হেফাজতে ইসলাম’ এবং পুলিশের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময় হেফাজতে ইসলাম সদস্যরা বেশ কিছু ইসলামী গ্রন্থ এবং পবিত্র কোরআন শরীফে আগুন লাগাই!
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মাহবুবুল আলম হানিফ ৬ষ্ট মে’তে এক বিবৃতিতে অত্যন্ত গুরুত্বারোপ করে বলেছে, যে সকল ব্যক্তি এই অপরাধমূলক কাজ করেছে তাদের ফাঁসি হওয় উচিত।

ইসলামবাদীদের সমন্বয়ে হেফাজতে ইসলাম দল গঠিত হয়েছে। ইসলামের পবিত্র জিনিষ অবমাননার প্রতিবাদই ছিল এই দলের প্রধান উদ্দেশ্য।

রবিবার রাত্রে পুলিশ এবং হেফাজতে ইসলামের সদস্যদের মধ্যে সংঘর্ষের সময় এ দলের সদস্যরা কিছু বইয়ের দোকানে আগুন দেয় এবং পরে জানা গিয়েছে, পোড়া বইগুলোর মধ্যে পবিত্র কোরআন শরীফ, হাদীসের বই সহ অন্যান্য ধর্মীয় গ্রন্থ ছিল।

প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনাই প্রায় তিন হাজার কর্মী নিহত ও ১০ হাজারেরও বেশী আহত হয়েছে বলে হেফাজতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
1224069
captcha