কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: প্রতিযোগিতার মহা সচিব এবং বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের মহা সচিব ‘হাবিব ইবনে মোহাম্মাদুর রিয়ামী’ ৬ষ্ঠ মে’তে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, উক্ত প্রতিযোগিতায় প্রতিযোগীদের সংখ্যা বৃদ্ধি এবং এই প্রতিযোগিতার মান বৃদ্ধির লক্ষ্যে পুরস্কারের মানও বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও জানান, গত বছর এই প্রতিযোগিতা রমজান মাসে অনুষ্ঠিত হয়েছে এবং রমজান মাসে উত্তীর্ণদের পুরস্কার প্রদান করা হয়। চলতি বছর ২৩তম বার্ষিকী উক্ত প্রতিযোগিতা ১ম মে’তে শুরু হয়েছে এবং এই প্রতিযোগিতা আগস্ট মাস পর্যন্ত অব্যাহত থাকবে।
‘হাবিব ইবনে মোহাম্মাদুর রিয়ামী’ পুরস্কারের মান বৃদ্ধির ব্যাপারে বলেন, পাঁচ বিভাগে প্রথম স্থান উত্তীর্ণদের পর্যায়ক্রমে ৩০০, ৫০০, ৮০০, ১৫০০ ও ১২০০ রিয়াল থেকে বৃদ্ধি করে ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০ এবং ৫০০০ রিয়াল নির্ধারণ করা হয়েছে।
1224094