কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই উদ্বোধনী অনুষ্ঠানে ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি ও পার্লামেন্ট প্রেসিডেন্ট, পারিমোরিসাকু ঘুড়ানস্কা শহরের স্থানীয় কর্তৃপক্ষ, ক্রোয়েশিয়ার সামরিক বাহিনীর প্রধান, বসনিয়ার রাষ্ট্রপতি ও ধর্মীয় নেতা এবং বসনিয়া, মন্টিনেগ্রো, আলবেনিয়ার ধর্মীয় নেতাবৃন্দ এবং ক্যাথলিক চার্চের প্রতিনিধি সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিত্ব মণ্ডলী উপস্থিতি ছিলেন।
‘রিকা’ শহরের ইসলামিক সেন্টারটি একটি অত্যাধুনিক এবং শহরের সবচেয়ে সুন্দর কেন্দ্র হিসেবে নির্মাণ করা হয়েছে। এই বিল্ডিংটির নকশা ও স্থাপত্য বিশেষ ভাবে নির্মাণ করা হয়েছে।
মসজিদের মিনারের উচ্চতা ২৪ মিটার এবং এই বিল্ডিংটি সুসজ্জিত করার জন্য পেরিফেরাল হল, লাইব্রেরী, বিদ্যালয় ও শ্রেণীকক্ষ, কনফারেন্স হল, রেস্টুরেন্ট, দু’তলা বিশিষ্ট পার্কিং সহ সামাজিক ও ধর্মীয় কার্যকলাপের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নির্মাণ করা হয়েছে।
উল্লেখ্য যে, ‘রিকা’ শহরটি ক্রোয়েশিয়ার তৃতীয় বৃহত্তম শহর এবং মুসলিম জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম শহর।
1230735