কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: শেখ মাহের হামুদী ৩য় জুন সকালে ফজরের নামাজের উদ্দেশ্যে কুদস মসজিদে যাওয়ার পথে একটি গাড়িতে কয়েক জন্য সন্ত্রাসী হামলা চালায় কিন্তু ঘটনাক্রমে তিনি অক্ষত অবস্থায় বেচে যান।
লেবাননের নিরাপত্তা বাহিনী অবিলম্বে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং রোড ক্যামেরার পর্যবেক্ষণ করে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করেন।
প্রতিবেদন অনুযায়ী, স্যায়েদা শহরের ‘আলয়িয়া’ চৌরাস্তায় শেখ মাহের হামুদীকে হত্যার উদ্দেশ্যে অজ্ঞাত পরিচয়ের এই সন্ত্রাসীরা যে গাড়ি ব্যবহার করে সেটি লেবাননের নিরাপত্তা বাহিনী উদ্ধার করেছে।
শেখ মাহের হামুদী সন্ত্রাসী হামলার ব্যাপারে জানিয়েছেন, সন্ত্রাস বাহিনীরা গাড়ীর মধ্য থেকে তার উদ্দেশ্য প্রায় ২০ রাউন্ড গুলিবর্ষণ করে।
তিনি ধারণ করছেন, যারা তাকে হত্যার চেষ্টা চালিয়েছে তারা সিরিয়া বিরোধীদের সাথে জড়িত রয়েছে এবং লেবাননের মধ্যে ফেতনা সৃষ্টি করার চেষ্টা করছে।
1238108