IQNA

৬০ জন শিয়া মুসলিমকে হত্যা করেছে বিদ্রোহীরা

20:36 - June 12, 2013
সংবাদ: 2546544
আন্তর্জাতিক বিভাগ : সিরিয়ার পূর্বাঞ্চলীয় একটি গ্রামের ৬০ জন শিয়াকে হত্যা করেছে বিদেশী মদতপুষ্ট সশস্ত্র বিদ্রোহীরা।
আল-আলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সিরিয় বিদ্রোহীদের একটি দল গতকাল ১১ই জুন এদেশের পূর্বাঞ্চলীয় প্রদেশের ডেইর এয-যোরে’র ‘হাতলাহ’ নামক একটি গ্রামে হামলা চালিয়ে গ্রামের নিয়ন্ত্রণ হাতে নেওয়ার পর এ গ্রামের ৬০ জন নিরাপরাধ শিয়াকে হত্যা করেছে।
গ্রামবাসী ও বিদ্রোহীদের মধ্যকার সংঘর্ষে ১০ জন বিদ্রোহীও নিহত হয়। এ হামলার ঘটনায় গ্রামবাসী বাধ্য হয়ে নিজেদের বাড়ী-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
২০১১ সাল হতে সিরিয়ায় অস্থিতিশীলতা বিরজমান। এ পর্যন্ত বিভিন্ন সহিংসতায় এদেশের বহু লোক প্রাণ হারিয়েছে যাদের মধ্যে নিরাপত্তা বাহিনী’র উল্লেখযোগ্য সংখ্যক সদস্যও রয়েছে।
সিরিয় বিদ্রোহীদেরকে অন্য দেশ হতে নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিদ্যমান প্রতিবেদনের ভিত্তিতে বিদ্রোহীদের বিরাট একটি অংশও বিভিন্ন দেশের নাগরিক।
প্রসঙ্গত, বিদ্রোহীদেরকে অর্থ ও অস্ত্র যোগান দেওয়ার অভিযোগে সৌদি আরবসহ কাতার ও তুরস্ককে অভিযুক্ত করেছে দামেস্ক।#1241719
captcha