কুরআনিক কার্যক্রম বিভাগ: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (আ.), ইমাম সাজ্জাদ (আ.) এবং হযরত আব্বাস (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় এর আড়ম্বর পূর্ণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পূর্ব এশিয়ান ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ২৫শে জুনে উক্ত উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য অমুসলমানদের মধ্যে ইমামদের (আ.) পরিচয় করানো।
দোয়া-ই-কুমাইল পাঠের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয় এবং পরবর্তীতে আহলে বায়েতের শানে বক্তৃতা, কবিতা এবং গজল পরিবেশন করা হয়।
1242827