IQNA

উস্তাদ আল-বাহলাভি’র ইন্তেকালে শোক প্রকাশ করলেন প্রসিদ্ধ কুয়েতি ক্বারী

23:14 - June 16, 2013
সংবাদ: 2548035
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : প্রসিদ্ধ মিশরীয় ক্বারী শেইখ মুহাম্মাদ আল-বাহলাভি’র ইন্তেকালে শোক প্রকাশ করেছেন কুয়েতের প্রখ্যাত ক্বারী শেইখ জোযা আল-সুওয়াইলাহ।
‘আখবারুল ইয়াম’ ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : উস্তাদ শেইখ মুহাম্মাদ আল-বাহলাভি’র ইন্তেকালে কুয়েতি এ ক্বারীর শোক বার্তা টুইটারে প্রকাশিত হয়েছে।
তিনি ঐ বার্তায় উল্লেখ করেছেন : ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। মিশরের সনামধন্য ক্বারী উস্তাদ শেইখ মুহাম্মাদ আল-বাহলাভি ইন্তেকাল করেছেন। আমি মহান আল্লাহর দরবারে তার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাকে যেন নেয়ামতপূর্ণ বেহেশতে স্থান দান করেন এ প্রার্থনা করি।
উল্লেখ্য, মিশরের প্রখ্যাত এ ক্বারী গতকাল সন্ধ্যায় ৬৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।#1243308
captcha