AIMIslam ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সম্মেলন ইসলামিক সেন্টার অব ব্রিটেনের উদ্যোগে এবং লন্ডনের আহলে বাইত (আ.) সংস্থার সহযোগিতায় আগামী ২২শে জুন অনুষ্ঠিত হবে।
অন্তরের বিপ্লব, রাজনৈতিক ও সামাজিক সংশোধন, অদৃশ্য নেতা, প্রতীক্ষিতদের কর্তব্য ইত্যাদি বিষয় উক্ত সম্মেলনে পর্যালোচিত হবে।
উক্ত কেন্দ্রের গবেষণা বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাঈদ বাহমানপুর, কানাডিয়ান আলেম হুজ্জাতুল ইসলাম আহমাদ হানিফ, আলহাজ্ব মুস্তাফা জাফার এবং শেইখ মুহাম্মাদ আল-হেলালি বক্তব্য রাখবেন।#1245043