Japan Times ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ‘হালাল ডেলী’ টোকিওর অন্যতম নতুন রেস্টুরেন্ট, টোকিও শহরে বসবাসরত মুসলমান এবং ইন্দোনেশিয়াসহ অন্যান্য মুসলিম দেশ হতে আগত মুসলিম পর্যটকদেরকে সেবা দানের উদ্দেশ্যে হালাল খাদ্য পরিবেশন করছে।
টোকিও শহরের অধিকাংশ পর্যটক ও মুসলমানরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তুরস্কের নাগরিক হওয়ায় রেস্টুরেন্টগুলোতে সাধারণত এ সকল দেশের খাদ্যই পরিবেশিত হচ্ছে।
১৯২০ সালে রাশিয়া বিপ্লব এবং কয়েক লাখ তুর্কি মুসলমানের জাপানে স্থানান্তর হওয়ার মাধ্যমে এদেশে ইসলাম ধর্মের প্রবেশ ঘটে।
পরবর্তীতে ১৯৮০ সালে ইরান, পাকিস্তান ও বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান বসবাসের উদ্দেশ্যে এদেশে হিজরত করে।
বর্তমানে দেশটিতে ১ লক্ষ ২০ হাজার মুসলমান বসবাস করছে।#1246363