IQNA

‘আল্লাহু আঁকবার’ বলার অভিযোগে এক ইহুদিকে হত্যা করলো ইসরাইলি বাহিনী

2:15 - June 23, 2013
সংবাদ: 2550767
আন্তর্জাতিক বিভাগ: বায়তুল মুকাদ্দাসের পশ্চিম পাশের দেওয়ালের নিকট এক ইহুদি ব্যক্তিকে ‘আল্লাহু আঁকবার’ বলার অভিযোগে নিরাপত্তা প্রহরী তাকে গুলি করে হত্যা করে।

আল-আলম নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: যায়নবাদী পুলিশ ২১শে জুন নিরাপত্তা প্রহরীর গুলিতে জিওনিস্ট ঔপনিবেশিক এক ইহুদি ব্যক্তির হত্যার খবর জানায়।

এ বিষয়ে ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেন্ড বলেন, ৪৬ বছর বয়সী এই ব্যক্তি ‘আল্লাহু আঁকবার’ বলে চিৎকার করার পর এক নিরাপত্তা প্রহরী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। গুলির আঘাতে তার মৃত্যু হয়। ‘আল্লাহু আঁকবার’ বলার কারণে তাকে ফিলিস্তিনি মুসলমান হিসেবে সন্দেহ হয় ওই প্রহরীর। মুসলমান ভেবেই সে দ্রুত গুলি চালায়, কিন্তু ঐ ব্যক্তির মৃত্যুর পর সে বুঝতে পারে নিহত ব্যক্তি মুসলমান নয়, সে একজন ইসরাইলি ইহুদি।

এই ঘটনার পর থেকে বায়তুল মুকাদ্দাসের পশ্চিম পাশের গেট অনতিবিলম্বে বন্ধ করা হয়েছে।
1246008
captcha