IQNA

লস এঞ্জেলস টাইমস সংবাদপত্রের রিপোর্ট;

উল্লেখযোগ্য হারে মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা বৃদ্ধি

4:08 - June 26, 2013
সংবাদ: 2552155
আন্তর্জাতিক বিভাগ: লস এঞ্জেলস প্রদেশের রোলান্ড হাইটাসে একটি নতুন মসজিদ উদ্বোধন করা হয়েছে এবং ২০১১ সালের জরিপ অনুযায়ী আমেরিকায় উল্লেখযোগ্য হারে মসজিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
‘Los Angeles Times’ সংবাদপত্রের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ক্যালিফোর্নিয়া প্রদেশের মিশান ভিজু, উরুয়েন, আহয়েম, রেসদা, রানচু কুকামুনাঙ্গ, রাজমিন, ডায়মন্ড বার এবং টাসটিন শহর গুলোয় মসজিদ রয়েছে এবং এই প্রদেশের লুমিটা, কারুনা, তামকিউলা এবং অন্টারিও শহর গুলোয় নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে।

লক্ষণীয় যে, এ শহরে ১৯৬০ সাল থেকে বসবাসকৃত মুসলমানদের অর্থায়নে নতুন মসজিদগুলো নির্মাণ করা হয়েছে এবং ২০০১ সালের পর থেকে বিদেশী বিনিয়োগে নতুন মসজিদ নির্মাণ করা হচ্ছে। কালভার সিটির ‘মালাক ফাহাদ’ মসজিদ এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নিকটে ‘আমর’ নামক মসজিদটি যথাক্রমে সৌদি আরব ও লিবিয়ার অর্থায়নে নির্মাণ করা হয়েছে।

সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইসলামিক কাউন্সিলের নির্বাহী পরিচালক স্যায়েদ সাকিল বলেছেন, শেষ দশকে যুক্তরাষ্ট্রের মুসলমানেরা ব্যবসায় অত্যন্ত সফলকামী হচ্ছেন এবং এখনই সময় তাদের সাফল্যকে ইসলামের স্বার্থে ব্যবহার করা।

আমেরিকায় অনেক মসজিদ রয়েছে যেগুলো আগে অন্য কাজে ব্যবহার করা হত কিন্তু এখন ঐ জায়গাগুলো নামাজ এবং ইসলাম ধর্মের বিভিন্ন সাংগঠনিক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আমেরিকান মুসলমানদের সহায়তায় ইসলামিক কেন্দ্র সান গাবারিল ভ্যালি নির্মাণ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী ২০০০ সালে আমেরিকায় নতুন মসজিদের তৈরি কার হয়েছে ৩১৪টি কিন্তু ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ৬৩২ টিতে পৌঁছেছে। আমেরিকার প্রধান শহরগুলোর মধ্যে নিউ ইয়র্কের পর ক্যালিফোর্নিয়ায় ১২০টি মসজিদ রয়েছে।

উল্লেখ্য যে, ১৯৯৪ সালের তুলনায় ২০১১ সালে আমেরিকায় মোট মসজিদের সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। ১৯৯৪ সালে এদেশে ৯৬২টি মসজিদ ছিল এবং ২০০০ সালে ১২০৯টি মসজিদ এবং ২০১১ সালের জরিপ অনুযায়ী ২১০৬টি মসজিদ।
1247659

captcha