কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: খাজায়েন জাদুঘরের সদস্য শেখ মোহাম্মাদ কোরবাসী বলেন, এই যাদুঘরে ব্রিটিশ, তুর্কি এবং ইরানের অতি মূল্যবান নথি সহ ওসমানী যুগের নয় হাজার নথি সংরক্ষিত করেছে।
তিনি আরও জানান, ইরানের সাথে সম্পৃক্ত ১৩ হাজার নথি এবং ১৯১৪ সালে (ব্রিটিশদের নাজাফে প্রবেশ কাল) থেকে ছুরাতুল আশরায়িনের বিপ্লব (দখলদারি ব্রিটিশদের বিরুদ্ধে ইরাকি জনগণের বিদ্রোহ) পর্যন্ত অতি মূল্যবান নথি সমূহ এই যাদুঘরে সংরক্ষিত রয়েছে।
তিনি শেষপ্রান্তে বলেন, এই মূল্যবান নথি সমূহের সাথে অতি মূল্যবান পবিত্র কোরআন শরীফ যা তিন জন শিল্পী দিবারাত্রি পরিশ্রম করে লিখেছেন এবং যার দৈর্ঘ্য ১০ হাজার মিটার (পৃথিবীর দীর্ঘতম হস্তলিখিত কোরআন) এই যাদুঘরে সংরক্ষণ করা হয়েছে।
উল্লেখ্য যে, খুর শীঘ্রই এই কোরআন শরীফটি ওয়ার্ল্ড রেকর্ডস বুকে (গীনিস বুক) নিবন্ধন করা হবে।
1249243