আল আলম সংবাদ নেটওয়ার্কের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সিরিয়ায় উত্তরাঞ্চলে অবস্থিত আলেপ্পার নিকটবর্তী অঞ্চল সমূহে শিয়া বসবাস কৃত অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী আবারও হামলা করেছে এবং সিরিয় তুর্কীর সীমান্তের নিকটে হস্তনির্মিত রকেট দ্বারা হামলা করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোন ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সন্ত্রাসী বাহিনীরা আলেপ্পো শহরের ‘তালতুল মাযাফেহ’ নামক অঞ্চলের কেন্দ্রীয় কারাগারে হামলা করেছে এবং এই হামলা সিরিয়ার বেশ কয়েক জন সেনা সদস্য নিহত হয়েছে।
অপরদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী অঞ্চল দুমানে সন্ত্রাসীদের হামলায় সামরিক বাহিনীর অস্ত্র এবং গোলাবারুদ গুদামে ব্যাপক ক্ষতি হয়েছে।
উল্লেখ্য যে, সিরিয়ার সামরিক বাহিনীর গুলিতে খালিদ রাজাব এবং জারার আমর শীর্ষ সন্ত্রাসীর সকল সদস্য নিহত হয়েছে।
1249809