IQNA

পবিত্র রমজান মাসের আগমনে দুবাইয়ে ১৭তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা

16:50 - July 03, 2013
সংবাদ: 2556137
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র রমজান মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ৮৯ জন প্রতিযোগীর উপস্থিতে দুবাইয়ে ১৭তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
‘KhaleejTimes’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: দুবাই ইন্টারন্যাশনাল পুরস্কারের গবেষণা এবং স্টাডিজ বিভাগের প্রধান ‘মোহাম্মাদ আব্দুর রহিম’ জানিয়েছেন, এই প্রতিযোগিতার বিচারক হিসেবে বিভিন্ন ইসলামী দেশ থেকে ছয় জন বিচারককে নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এই প্রতিযোগিতার পাশাপাশি প্রথম রমজান থেকে মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর জীবনীর আলোকে ১৬ জন ইসলামিক চিন্তাবিদ এবং গবেষকদের বক্তৃতার মাধ্যমে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উক্ত প্রতিযোগিতার প্রধান সংগঠক এবং দুবাই আমিরের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ‘ইব্রাহিম বুমালেহ’ বলেন, এই প্রতিযোগিতা ১১টি বিভাগে অনুষ্ঠিত হবে এবং কনিষ্ঠতম অংশগ্রহণকারী ১১ বছর বয়স। এই প্রতিযোগিতায় প্রথমবারের মত নরওয়ের প্রতিযোগি অংশগ্রহণ করবেন।

তিনি আরও জানান এই প্রতিযোগিতা আরাবস্যাট, নায়েলস্যাট, ইন্টেলস্যাট, গ্যালাক্সি এবং হিসপাস্যাটে সরাসরি সম্প্রচার করা হবে।
1251052

captcha