বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামি এ কেন্দ্র বরকতময় পবিত্র রমজান মাসকে সামনে রেখে রোজাদারদের জন্য বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে।
এ সকল কর্মসূচীর মধ্যে রয়েছে, মাগরিব ও এশার নামাযের দুই ঘন্টা পূর্বে প্রতিদিন এক পারা কুরআন তেলাওয়াত, নামাযের এক ঘন্টা পূর্বে ‘পবিত্র কুরআন হতে শিক্ষা’ শিরোনামে বিশেষ বক্তব্য, ইফতার, দোয়ায়ে ইফতিতাহ পাঠ ও পবিত্র কুরআন মাহফিল ইত্যাদি।
এছাড়া কুরআন প্রতিযোগিতা, শবে ক্বদরে রাত্র জাগরণ এবং পবিত্র ঈদের নামাযের বিশেষ কর্মসূচী আগামীতে ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, রোজাদারদের ইফতারের জন্য আর্থিক সহযোগিতা করতে আগ্রহীগণ ইসলামিক সেন্টার অব ইংল্যান্ডে যোগাযোগ করতে পারবেন।#1251086