‘oumma’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আমেরিকান ইসলামিক রিলেশন্স কাউন্সিলের পরামর্শে এদেশের মুসলমানেরা সিদ্ধান্ত নিয়েছে আসন্ন রমজান মাসে তারা অমুসলিমদের দাওয়াত করবে এবং তাদের সঙ্গে একসাথে ইফতার করবে।
আমেরিকান মুসলমানেরা সিদ্ধান্ত নিয়েছে, আসন্ন রমজান মাসে তারা অন্যান্য মাযহাবের সাঙ্গে সম্পর্ক দৃঢ় করবে এবং অমুসলিমদের নিকট ইসলামের সঠিক রূপ (পবিত্র, শান্তি এবং ভালোবাসার ধর্ম) তুলে ধরবে।
আমেরিকান ইসলামিক রিলেশন্স কাউন্সিলের প্রধান ‘ইব্রাহিম হুপার’ বলেছেন, পবিত্র রমজান মাস ধর্মীয় শিক্ষার মাস এবং আশা করছি এই মাসে ইসলাম ধর্ম সম্পর্কে অন্যান্য মাযহাব সমূহের সকল খারাপ ধারনা দুর হবে।
আমেরিকান ইসলামিক রিলেশন্স কাউন্সিলের নির্বাহী পরিচালক ‘নাহাদ অভাদা’ ইফতারের জন্য অমুসলিমদের আমন্ত্রণ পত্র পাঠানোর প্রতি উৎসাহিত করে বলেছেন, আমরা এটাই আশা করছি, পবিত্র রমজান মাসে সকল মসজিদ সমূহ, সাংস্কৃতিক কেন্দ্র, মাদ্রাসায় ইফতারের জন্য প্রতিবেশী সহকারে সকল অমুসলিমদের দাওয়াত করবে এবং শান্তির ধর্ম ইসলামকে তাদের কাছে তুলে ধরবে।
1252131