IQNA

সিরিয়ার দু’টি শিয়া অধ্যুষিত শহরের উদ্দেশ্যে রকেট হামলা

22:12 - July 08, 2013
সংবাদ: 2558474
আন্তর্জাতিক বিভাগ : সশস্ত্র বিভিন্ন দল বিশেষভাবে জিবহাতুন নুসরাহ’র সন্ত্রাসীরা নাবাল, আল-যাহরা ও আলেপ্পোর আশেপাশের অঞ্চলগুলোতে রকেট হামলা চালিয়েছে।
আল-আলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আগ্রাসী সন্ত্রাসীরা এ দু’টি শহরের পূর্ব অঞ্চলকে নিয়ন্ত্রণে আনার জন্য ‘মায়ের’, ‘বিয়ানুন’ শহর হতে বিভিন্ন অস্ত্রের মাধ্যমে হামলা চালাচ্ছে।
এ শহরের জনগণ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, শিয়া অধ্যুষিত এ দু’টি শহরের বাসিন্দারা বেশ কয়েক মাস যাবত সন্ত্রাসী বাহিনী কর্তৃক অবরুদ্ধ হয়ে আছে।#1253642
captcha