ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বসকিরিস্তানের মুসলিম ধর্মীয় প্রশাসন ১০ম জুলাই জানিয়েছে, বসকিরিস্তানের রাজধানী আওফায়ে যুবক এবং নব যুবকদের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং ইসলামের প্রাথমিক বিষয়ের আলোকে অনুষ্ঠিত বিশেষ প্রতিযোগিতায় উত্তীর্ণদের সম্মাননা প্রদর্শনের জন্য বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে মুফতি পরিষদের প্রতিনিধি, রাশিয়ান ধর্মীয় প্রশাসনের প্রতিনিধি, বসকিরিস্তানের মুসলিম ধর্মীয় প্রশাসনের কর্মকর্তা মণ্ডলী, রাশিয়ান ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকমণ্ডলী এবং সুরদালুসাক ও চেলিয়াইবিংক্স প্রদেশের ওলামা ও ইসলামিক চিন্তাবিদগণ উপস্থিত ছিলেন।
বিচারক মণ্ডলীদের ফলাফল অনুযায়ী, ইসলামের প্রাথমিক বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ‘ডিনা হামজিনা’, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ‘আলেকজান্দ্রা পিয়াটিগুনা’ এবং কোরআন হেফজ প্রতিযোগিতায় ‘গুজাল শাবাকাইউ’ প্রথম স্থানের অধিকারী হয়েছে এবং সকল বিভাগে প্রথম স্থানে উত্তীর্ণদের মূল্যবান পুরস্কারে ভূষিত করা হয়েছে।
1256264