‘yabiladi’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ব্রাসেলসে অবস্থিত বেলজিয়ান জাতীয় সংসদ, ইসলামী পন্থায় মুসলমানদের দাফনের নিষেধাজ্ঞা জারি বাতিল করেছে।
সংসদের অভ্যান্তরীণ কমিশনের সদস্য মণ্ডলী, এখন থেকে বেলজিয়ামের কবরস্থানে মুসলমানদের আত্মীয়-স্বজনদের কফিন ছাড়াই সরাসরি মাটিতে দাফন করার অনুমতি দিয়েছে।
এক সংসদ সদস্য জানিয়েছেন, বেলজিয়ামের অধিবাসী খ্রিস্টান, ইহুদী এবং মুসলমানদের নিজেস্ব ধর্মীয় পন্থায় তাদের আত্মীয়-স্বজনদের দাফন করার অধিকার রয়েছে।
তিনি আরও বলেন, অবশেষে মুসলমানদের অধিকার রক্ষার্থে তাদের আত্মীয়-স্বজনদের ইসলামী পন্থায় দাফন করার অধিকার এবং এই পদ্ধতিকে সরকারী ভাবে স্বীকৃতি দেওয়ার কারণে অমি অত্যান্ত খুশি হয়েছি।
1256959