মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সাগদ শহরের ধর্মীয় কমিটির কর্তৃপক্ষ ‘আব্দুল হাকিম শারিফ ওফ’ জানিয়েছেন, পবিত্র রমজান মাস উপলক্ষে এদেশ বন্ধ হয়ে যাওয়া মসজিদ সমূহের দরজা অস্থায়ীভাবে খুলে দেওয়া হয়েছে। পবিত্র রমজান মাস শেষ হলে এই মসজিদ গুলো আবার বন্ধ করে দেওয়া হবে।
তিনি আরও বলেছেন, স্থানীয় মুসলমানদের অনুরোধে বন্ধ হয়ে যাওয়া মসজিদ সমূহ পবিত্র রমজান মাসে নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হয়েছে এবং আমরা আমাদের সাধ্য মত চেষ্টা করব যাতে পবিত্র রমজান মাসে মুসলমানদের নামাজের আদায়ের ক্ষেত্রে কোন অসুবিধা না হয়।
উল্লেখ্য যে, বিগত চার বছরে নতুন ধর্মীয় আইন বাস্তবায়নের ফলে সাগদ শহরের ৮৮ টি মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। যারমধ্যে ‘বাবাজান গাফুর ওফ’ নামক অঞ্চলে ৪১ টি মসজিদ রয়েছে।
‘আব্দুল হাকিম শারিফ ওফ’ জানান, সঠিক দলিল না থাকার কারণে এদেশের অধিকাংশ মসজিদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হয়ে যাওয়া মসজিদগুলোর কর্তৃপক্ষ যদি সময় মত দলিল উপস্থাপন করে এবং প্রবিধান অনুযায়ী সকল ডকুমেন্ট সঠিক হয়, তাহলে কোন সমস্যা ছাড়াই মসজিদগুলো আবারো খুলে দেওয়া হবে।
বর্তমানে তাজিকিস্তানের উত্তরাঞ্চলে অবস্থিতি সাগদ শহরে ধর্মীয় অফিসের নিবন্ধন অনুযায়ী ১৩ টি কেন্দ্রীয় জামে মসজিদ, ৯০ টি জামে মসজিদ এবং ৯৩২ টি মসজিদে মুসলমানেরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে।
1256742