World Bulletin এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সংস্থার বহিঃসম্পর্ক বিষয়ক বিভাগের প্রধান ‘সেরাফেতিন মোল্লা ওগলু’ ঘোষণা করেছেন : মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে সড়কে অবস্থান নেয়া ব্রাদারহুডপন্থীদের ইফতার প্রদানের উদ্দেশ্যে এ পদক্ষেপ গৃহীত হবে।
মোল্লা উগলু বলেন : প্রতিদিন ৬ হাজার ইফতারী কায়রোর ‘যাভিয়াহ’তে অবস্থানরতদের মাঝে বিতরণ করা হবে।
তিনি আরো জানিয়েছেন, প্রয়োজনে ইফতারীর সংখ্যা বৃদ্ধি করা হবে।#1258883