‘lefigaro’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফিলিপাইন সরকার এক বিবৃতিতে এদেশের সকল শিক্ষিকারা ক্লাস চলাকালীন সময় হিজাব পরিধানের নিষেধাজ্ঞা আরোপ করে বলেছে: ক্লাস চলাকালীন সময় কোন শিক্ষিকা হিজাব পরিধান করতে পারবে না। তবে শিক্ষার্থীরা যদি চায় তাহলে ক্লাসের বাহিরে তারা হিজাব ব্যবহার করতে পারবে!
এদেশের শিক্ষা মন্ত্রী শিক্ষার মন উন্নত কারা উদ্দেশ্য বলে, লক্ষ করা গিয়েছে ক্লাস গ্রহণের ক্ষেত্রে (বিশেষ করে ইংরাজি ক্লাস) ইসলামী হিজাব পরিধানরত শিক্ষিকাদের তুলনা বে-হিজাবী শিক্ষিকারা অধিক সফলকামই হয়েছে।
শিক্ষা মন্ত্রী আরও বলে, হিজাব তুলে দেওয়ার ফলে শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মধ্যে অধিক সম্পর্ক সৃষ্টি হবে!
উল্লেখ্য যে, ফিলিপাইনের মোট জনসংখ্যার মধ্যে প্রায় ১৫ শতাংশ জনগণ মুসলমান এবং অধিকাংশ মুসলমানেরা এদেশের দক্ষিণাঞ্চলে বসবাস রত রয়েছে।
1263187