ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ম্যানচেস্টার ইসলামী সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, এই প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রাপ্ত বয়স্কদের জন্য ইয়াসিন সূরা হেফজ ও যুবকদের জন্য আন-নাবা সূরা হেফজ এবং কিশোরদের জন্য আল-আলা সূরা হেফজ।
কোরআন প্রতিযোগিতা ৬ষ্ঠ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৭ ঘটিকায় শুরু হবে। এছাড়াও একই দিনে মগরিব ও ঈশার নামাজ এবং ইফতারের পর সূরা নূরের তাফসিরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, প্রতিযোগিতায় উত্তীর্ণদের পবিত্র ঈদুল ফিতরের দিনে মূল্যবান পুরস্কার প্রদান করা হবে।
1267842