‘AFP’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: শ্রীলংকার রাজধানী কলম্বোর গ্র্যান্ডপাস এলাকায় সম্প্রতি উদ্বোধনকৃত একটি মসজিদে চরমপন্থি বৌদ্ধরা আক্রমণ করেছে। হামলার ফলে সেদেশের সরকার মসজিদটির সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
বিভিন্ন মুসলিম দলের প্রতিনিধিদের নিয়ে গঠিত শ্রীলংকার মুসলিম কাউন্সিলও সরকার ও চরমপন্থি বৌদ্ধের চাপের মুখে পড়ে মসজিদ বন্ধ হওয়ায় একমত পোষণ করেছে। মুসলিম কাউন্সিল, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নামাজের জন্য শহরের পুরাতন মসজিদে যাওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছে।
কিন্তু রাজধানী কলম্বোর পুরাতন মসজিদটি মেরামতের করা হচ্ছে এবং মেরামতের জন্য বর্তমানে ঐ মসজিদটিতে নামাজ আদায় করা সম্ভব নয়। এখন কলম্বোর মুসলমানদের জামাত সহকারে নামাজ পড়ার জন্য কোন সুনির্দিষ্ট স্থান নেই।
কলম্বোর গ্র্যান্ডপাস এলাকায় সম্প্রতি উদ্বোধনকৃত মসজিদটিতে চরমপন্থি বৌদ্ধরা আক্রমণ করে জানালার কাচ ভেঙ্গেছে এবং নামাজিদের উপর হামলা করেছে। এই হামলায় চার জন্য মুসলমান আহত হয়েছে।
উল্লেখ্য যে, শ্রীলংকায় দুই কোটি জনগণের মধ্যে মাত্র দশ শতাংশ মুসলিম অধিবাসী।
1271773