সংবাদ সংস্থা ‘Associated Press of Pakistan’ এর বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাকিস্তানের ধর্ম মন্ত্রী জানিয়েছেন, এই প্রশিক্ষণ কোর্স ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে হজ্ব যাত্রীদের সক্ষম করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে।
আল্লাহর ঘড় যিয়ারতকারীদের জন্য ‘হজ্ব ক্যাম্প’ নামক উক্ত প্রশিক্ষণ কোর্স ১৩ই আগস্টে শুরু হয়েছে এবং একযোগে পাকিস্তানের সাতটি শহরে অনুষ্ঠিত হয়েছে।
হজ্ব যিয়ারতকারীদের জন্য অনুষ্ঠিত উক্ত কোর্স মোট ৩৮৯ সভায় অনুষ্ঠিত হয়েছে এবং ধর্ম মন্ত্রীর পক্ষ থেকে উপস্থিত সকলকে হজ্ব বিষয়ক গ্রন্থ , প্রচার পত্র, হজ্ব প্রশিক্ষণ বিষয়ক ভিডিও ক্লিপ প্রদান করা হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কোর্স ৩য় সেপ্টেম্বর পর্যন্ত একাধারে অব্যাহত ছিল।
1282041