IQNA

নাইজেরিয়ায় জাতীয় কুরআন প্রতিযোগিতায় ২০০ জন ক্বারি উপস্থিত

12:43 - September 08, 2013
সংবাদ: 2586255
আন্তর্জাতিক বিভাগ: নাইজেরিয়ার উত্তরে অবস্থিত কাদুনা প্রদেশের যারিয়া শহরে ২০০ জন ক্বারির উপস্থিতিতে জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
‘Daily Times’ সংবাদপত্রের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জাতীয় কুরআন প্রতিযোগিতা ৭ম সেপ্টেম্বরে শুরু হয়েছে এবং এক সপ্তাহ ব্যাপী একাধারে অব্যাহত থাকবে।
এই প্রতিযোগিতার কর্মকর্তা ‘নুহ তাজউদ্দীন’ জানিয়েছেন, নাইজেরিয়ার বিভিন্ন শহর সহ প্রতিবেশী দেশ থেকে আগত ২০০ জন ক্বারি জাতীয় কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
তিনি আরও বলেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীগণ, স্থানীয় ও প্রাদেশিক পর্যায়ে উত্তীর্ণ হওয়ার পর চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করবেন।
নুহ তাজউদ্দীন জানিয়েছেন, জাতীয় প্রতিযোগিতায় উত্তীর্ণগণ নাইজেরিয়ার প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
নুহ তাজউদ্দীন নাইজেরিয়ান মুসলমানদের নিকট আহ্বান জানিয়ে বলেন, তারা যেন তাদের সন্তান এবং পরবর্তী প্রজন্মদেরকে পবিত্র কুরআন এবং ইসলাম ধর্মের জ্ঞানে দীক্ষিত করে।
1283506
captcha