Lafauterousseau ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : যুদ্ধ বিরোধীদের প্রথম মিছিল গত শনিবার প্যারিসের দোফিন স্কয়ারে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা এতে ঘোষণা করে যে, সিরিয়ার উপর হুমকি বন্ধ না করা পর্যন্ত তারা বিক্ষোভ অব্যাহত রাখবে।
এরই ধারাবাহিকতায় গতকাল সিরিয়ার উপর হামলার বিরোধীদের একটি দলের উদ্যোগে প্যারিসে অবস্থিত কাতার দূতাবাসের সম্মুখে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে বিক্ষোভে অংশগ্রহণকারীরা দৃঢ়ভাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো কর্তৃক সিরিয়ার বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে।
ফ্রান্সের খ্রিষ্টান-ডেমোক্রাট দলও বিক্ষোভকারীদের দলে অন্তর্ভূক্ত হয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে, বিভিন্ন শহরে বিক্ষোভের মাধ্যমে ফ্রাঁসোয়া ওলাদের যুদ্ধ নীতির বিরুদ্ধে জনগণকে রাস্তায় নিয়ে আসবে।#1285297