IQNA

ইহুদিবাদী সেনাদের হামলায় গাজায় ২ ফিলিস্তিনির শাহাদাত

22:33 - January 01, 2016
সংবাদ: 2600005
আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার সদস্য আবু সাবিখা আল বুহাইরি গত শুক্রবার দখলদার সেনাদের গুলিতে আহত হয়েছিলেন।

বার্তা সংস্থা ইকনা :  ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হামলায় গাজা উপত্যকায় দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ফিলিস্তিনের সাফা বার্তা সংস্থা জানিয়েছে, ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার সদস্য আবু সাবিখা আল বুহাইরি গত শুক্রবার দখলদার সেনাদের গুলিতে আহত হয়েছিলেন। আজ (সোমবার) হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

এ ছাড়া, গাজার খান ইউনুসেও ইসরাইলি সেনাদের গুলিতে আব্দুর রহমান আল মুবাশশের নামে হামাসের সামরিক শাখার আরেক সদস্য শহীদ হয়েছেন। আজ তাদের জানাযা অনুষ্ঠিত হয়েছে।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের প্রধান বলেছেন, গতকাল জর্দান নদীর পশ্চিম তীরের কেন্দ্রীয় কালকিলিয়া এলাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনারা হামলা চালালে সংঘর্ষ বাধে এবং এতে ১৩ ফিলিস্তিনি আহত হয়। এ ছাড়া, ইসরাইলি সেনাদের ছোঁড়া বিষাক্ত গ্যাসে আরো ১৭ ফিলিস্তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে।
রেড ক্রিসেন্টের এ কর্মকর্তা আরো বলেছেন, ১৫ বছরের এক ফিলিস্তিনি তরুণীর মুক্তির দাবিতে বিক্ষোভকারী ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনারা হামলা চালালে ওই সংঘর্ষ শুরু হয়। হানাদার ইসরাইলি সেনারা গতকাল সকালে ওই ফিলিস্তিনি তরুণীকে ধরে নিয়ে গিয়েছিল।#
সূত্র : আইআরআইবি

captcha