বার্তা সংস্থা ইকনা: শতাধিক মুসল্লিরা নাইজেরিয়ার শিয়া এবং আল্লামা শেখ জাকজাকির সমর্থনে এ বিক্ষোভ প্রদর্শন করেন।
পাকিস্তানের মুসল্লিরা ২৫শে ডিসেম্বর জুমার নামাজের পর বিক্ষোভ প্রদর্শনের
মাধ্যমে নাইজেরিয়ায় শিয়া বিরোধী কার্যক্রম বন্ধ এবং অবিলম্বে ইসলামী
আন্দোলনের নেতা আল্লামা শেখ জাকজাকির মুক্তির দাবী জানিয়েছেন।
কোয়েটার জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ
মুহাম্মাদ হাশেম মুসাভি নাইজেরিয়ার সামরিক বাহিনীর কার্যক্রমের নিন্দা
জানিয়ে বলেন: নাইজেরিয়ার সামরিক বাহিনী কেন আল্লামা শেখ জাকজাকিকে গ্রেফতার
করেছে যে সম্পর্কে বিশ্বের জনগণকে জানানোর আহ্বান জানিয়েছেন।
সাইয়্যেদ মুহাম্মাদ হাশেম মুসাভি নাইজেরিয়ার শিয়া মুসলমানদের ওপর
হত্যাকাণ্ডের ঘটনার পেছনে সৌদি আরব ও দখলদার ইসরাইলের হাত থাকার ব্যাপারে
ইঙ্গিত করে সেদেশের বিশিষ্ট আলেম আল্লামা শেখ জাকজাকির মুক্তির দাবী জানান।
3469697

