বার্তা সংস্থা ইকনা : মুসলিম মাজহাবগুলোর নৈকট্য করণ অঙ্গনে সক্রিয়
ব্যক্তিত্বদের ১১তম স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল মহানবি (স.) এর
জন্মদিবসের সমসয়ে ২৯তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনের অবকাশে
আয়াতুল্লাহ মুহসেন আরাকি মুসলিম মাজহাবগুলোর নৈকট্য বিষয়ক বিশ্ব ফোরামের
মহাসচিবের উপস্থিতিতে তেহরানের এস্তেকলাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে শহীদ আয়াতুল্লাহ মুহাম্মাদ বাকের সাদর ও বিনতুল হুদা সাদরের
স্মৃতি শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। এছাড়া মুসলিম মাজহাবগুলোর নৈকট্য করণ
অঙ্গনে সক্রিয় মরহুম আয়াতুল্লাহ মুহাম্মাদ মাহদি আসেফি, মরহুম উস্তাদ ফাতহি
ইয়াকান লেবাননের জিবহাতু আমাল আল-ইসলামি’র প্রতিষ্ঠাতা ও আয়েশা আব্দুর
রহমান বিনতুশ শাতি মিসরীয় সাহিত্যিকের স্মৃতিচারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২৯তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন গত শনিবার (২৬
ডিসেম্বর-২০১৫) ইরানের প্রেসিডেন্টের উপস্থিতিতে শুরু হয়ে গত সোমবার (২৮
ডিসেম্বর ১৫) শেষ হয়েছে।# 3470700