বর্তা সংস্থা ইকনা: হোসেইন জাবেরি আনসারি বলেন, সৌদি সরকার এমন একজন আলেমের মৃত্যুদণ্ড কার্যকর করেছে যিনি শুধুমাত্র বক্তৃতার মাধ্যমে নিজের ধর্মীয় ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করতেন। এমন একজন ব্যক্তিত্বকে সৌদি আরবের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিযুক্ত করা দায়িত্বজ্ঞানহীনতা ও নির্বুদ্ধিতার পরিচায়ক।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এমন সময় এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যখন সৌদি সমর্থিত উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করে তুলেছে। সৌদি সরকার একদিকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং অন্যদিকে নিজ দেশের সমালোচকদের হত্যা করছে। এই হত্যাকাণ্ডের দায়িত্ব অবশ্যই সৌদি সরকারকে নিতে হবে এবং এজন্য তাকে চড়া মূল্য দিতে হবে। সূত্র: রেডিও তেহরান