বার্তা সংস্থা ইকনা: রবার্ট ফিস্ক এক প্রবন্ধে লিখেছেন: গতকাল আয়াতুল্লাহ শেখ নিমর সহ অন্যান্য ৪৬ ব্যক্তির হত্যাকাণ্ডের ভিডিও যদি সৌদি আরব প্রকাশ করে তাহলে দেখা যাবে যে, আইএসআইএল যেভাবে মানুষদের হত্যা করে ঠিক সেভাবেই সৌদি সরকার বন্দিদের হত্যা করেছে।
তিনি বলেন: গতবছর সৌদি আরব ১৫৮ জন বন্দিকে শিরশ্ছেদ করেছে এবং সেসকল ভিডিও’য় দেখা যায় যে সৌদি আরবও ওয়াহাবী দায়েশের থেকে কোন অংশে কম নয় এবং তাদের চিন্তাধারার সাথে সম্পূর্ণ মিল রয়েছে।
সাংবাদিক রবার্ট ফিস্ক আরও বলেন: এসকল বন্দিদের শিরশ্ছেদের মাধ্যমে নববর্ষের নজিরবিহীন স্বাগত জানিয়েছে সৌদি আরব!
শেখ নিমরের ভাই মুহাম্মাদ নিমর জানিয়েছেন, আমার ভাই শেখ নিমরের লাশ পরিবারের নিকট হস্তান্তর করে অজ্ঞাত স্থানে তাকে দাফন করেছে সৌদি কর্তৃপক্ষ।
তিনি বলেন: আমরা চেয়েছিলাম ভাইকে তার জন্মস্থান কাতিফ শহরে দাফন করতে। কিন্তু সৌদি সরকার তাকে অজ্ঞাত স্থানে দাফন করেছে
3463998