IQNA

সর্বোচ্চ নেতা:

ইহুদি-মার্কিন এবং ওহাবি জোটের বিরুদ্ধে ইরান মোকাবেলা করছে: রাহবার

11:46 - January 10, 2016
সংবাদ: 2600073
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও রাহবার বলেছেন যে, ইরান ইহুদি-মার্কিন এবং ওহাবি জোটের বিরুদ্ধে মোকাবেলা অব্যাহত রাখবে।

বার্তা সংস্থা ইকনা: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী আজ শনিবার ৯ই জানুয়ারী ইরানের পবিত্র কোম নগরীর হাজার হাজার জনতার উদ্দেশ্যে ভাষণ দানকালে বলেছেন যে, ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার আন্দোলনে ১৯ই দেই তথা ৯ই জানুয়ারী এক বিশেষ দিন। কেননা ১৯৭৭ সালের এ দিন ইরানের কোম শহরের সর্বস্থরের জনতা রেজা শাহের রাজতন্ত্র উৎখাতের আন্দোলনকে চুড়ান্ত রুপ দিয়েছিল। সেদিন উক্ত আন্দোলনের স্রোতে সারা ইরানের জনগণ জেগে উঠেছিল এবং তাগুত সরকারের পতনকে তরান্বিত করেছিল।

তিনি বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও দায়েশসহ অন্যান্য তাকফিরি সন্ত্রাসীর সমন্বয়ে গঠিত যৌথ ফ্রন্টের মোকাবেলা করে যাচ্ছে।

তিনি বলেন, ইসলামি বিপ্লবের ক্রমবিকাশমান বৃক্ষের শেকড় উপড়ে ফেলাকে শত্রুরা তাদের সব প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। কাজেই ইরানকে এই ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়ার কাজে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে।

ভাষণের একাংশে ইরানের সর্বোচ্চ নেতা তার দেশের আসন্ন পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচন প্রসঙ্গে কথা বলেন। ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী মাসে অনুষ্ঠেয় ওই নির্বাচনে সব ভোটারকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন যে, নির্বাচনে জনগণের স্বত:ফুর্ত অংশগ্রহণ শত্রুদের নিরাশ করবে।

http://iqna.ir/fa/news/3465718



captcha