বার্তা সংস্থা ইকনা: ইসলাম এবং মুসলিমদের সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করার লক্ষ্যে ‘ভ্রাতৃপ্রতিম এক কাপ চা’ শিরোনামে এক প্রকল্প বাস্তবায়ন করার জন্য ফ্রান্সের শতাধিক মসজিদের দরোজা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ অনুষ্ঠানে ফ্রান্সের অন্যান্য নাগরিকদের পাশাপাশি সেদেশের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ আকস্মিকভাবে প্যারিসের বৃহত্তম মসজিদ পরিদর্শন করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ কোন প্রকার ঘোষণা ছাড়াই মসজিদে উপস্থিত হয়ে মসজিদ পরিদর্শন করেন এবং উপস্থিত মুসলমানদের সাথে কথোপকথন করেন।
এ প্রকল্পের মাধ্যমে ইসলাম এবং মুসলিমদের সম্পর্কে ভ্রান্ত ধারণা দূরীকরণ এবং জাতীয় ঐক্য গঠন এবং ইসলাম ধর্ম সম্পর্কে সকলে অবগত হচ্ছে। এ পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হচ্ছে ফ্রান্সের নাগরিকদের মধ্যে এমন এক পরিবেশ সৃষ্টি করা, যারফলে ধর্মমত নির্বিশেষে সকল নাগরিক এক হবে এবং অমুসলিমরা যেন মুসলমান ও ইসলাম ধর্মের সাথে পরিচিত লাভ করতে পারে।
গত বছর রম্য ম্যাগাজিন ‘শার্লি এবডো’ এবং এক ইহুদী সুপারমার্কেটে জঙ্গি হামলার ফলে ১৭ জন নিহত হয়েছে। আর সন্ত্রাসীদের এ হামলার প্রতিবাদে প্রথম বার্ষিকীতে এই উদ্যোগ নিয়েছে সেদেশের মুসলমানেরা।
http://www.iqna.ir/fa/news/3466362